আমার মনো পাখিরে
তুমি যাইতায়নি উড়িয়া,
এখন কেন ছটফট করো
মায়ার পিন্জুরায় হামাইয়া।
পোষ মানিয়া রইলায় পরে
এই পিন্জুরার ভেতর,
নানা রঙের রং মাখিয়া
বাঁধিলায় এই ঘর।
যাইবার কালে যাইবায় উড়ে
কোন ইশারা পাইয়া।
কত কথা শিখলায় তুমি
পাইয়া লোকের আদর,
প্রেমে মঁজে মনানন্দে
সাঁজাইলায় এই বাসর।
সব ভুলে যাইবায় চলে
কার প্রেমেতি মঁজিয়া।
কল্পকান্ত সদাই পোষে
মনোয়া এক পাখি,
আদরে সোহাগে রাখে
নিরালা দেয় ফাঁকি।
সময় হলে যাইবায় উড়ে
এই পিন্জুরা ছাড়িয়া।
ভলতেয়ার, প্যারিস
৩১/১২/২৩
একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।
যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।
কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্ও নাই।
“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”
কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।
আনন্দে বাঁচো।
- কল্পকান্ত সদাই
রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
আমার মনে যারে চায়
আমার মনে যারে চায়
আমার প্রাণে যারে চায়
সে থাকে দূরে বন্ধু
পরাণ জ্বলে বেদনায়।।
কত কথা গেছে পুড়ে
কত কথা রয় গোপনে
সব কথা কি বলে ফেলা যায়।।
এমন বুঝি সুদিন ছিল
এমন করে দিন যে গেল
দিন গেল যে উড়িয়া হাওয়ায়।।
কল্পকান্ত সদাই ভাবে
মন কেন তারেই ভাবে
দিন গেল যে তার ভাবনায়।।
আমার প্রাণে যারে চায়
সে থাকে দূরে বন্ধু
পরাণ জ্বলে বেদনায়।।
কত কথা গেছে পুড়ে
কত কথা রয় গোপনে
সব কথা কি বলে ফেলা যায়।।
এমন বুঝি সুদিন ছিল
এমন করে দিন যে গেল
দিন গেল যে উড়িয়া হাওয়ায়।।
কল্পকান্ত সদাই ভাবে
মন কেন তারেই ভাবে
দিন গেল যে তার ভাবনায়।।
ভলতেই/প্যারিস
২৭/০৯/২০২৩
শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
যে দেশ যাওরে বন্ধু, আমার নামটি লইও
যে দেশ যাওরে বন্ধু, আমার নামটি লইও
তোমায় লইয়া গান বান্ধি, স্মরণে রাখিও।
পিরিত ভালা, পিরিত মন্দ
লোক সমাজে কয়
পিরিত বিনে সমাজের লোক
কেমনে বড় হয় গো বন্ধু
কেমনে বড় হয়।
যেথায় তুমি থাকো বন্ধু, পিরিতে থাকিও
জগৎ জুড়ে মানুষ আছে
মনের মানুষ হয় না
প্রেমের মানুষ দূরে থাকে
অবুঝ প্রাণে সয় না গো বন্ধু
অবুঝ প্রাণে সয় না।
যত দূরে থাক বন্ধু, সইতে পারিও
কল্পকান্ত সদাই ঘুরে
দেশান্তরী হইয়া
পোড়া বনে গাছের মত
বুকে ব্যথা লইয়া গো বন্ধু
বুকে ব্যথা লইয়া।
ভুলিয়া থাক বন্ধু, ভুল করে ডাকিও
২৩/০৯/২০২২
মেইন রোড, ওল্ডহাম
বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
বন্ধের বিরহের জ্বালা আমি সইতে পারি না
বন্ধের বিরহের জ্বালা আমি সইতে পারি না,
মনে লয় তারে বিনে আমি বাঁচি না।
সে যখন এসেছিল, আমায় ভালবেসে ছিল
এখন কেন দূরে থাকে আমি বুঝি না।।
ফুল ফুটে ফুল ঝরে, একা থাকি কেমন করে
দূরে দূরে এমন থাকা, আর যে সয় না।।
হাওয়ায় যদি বাঁচে প্রাণ, প্রেমিকের হয় অপমান
কল্পকান্ত সদাইর মন বিরহে বাঁচে না।।
কলিংউড ওয়ে
ওল্ডহাম
১৬/০৬/২০২২
মনে লয় তারে বিনে আমি বাঁচি না।
সে যখন এসেছিল, আমায় ভালবেসে ছিল
এখন কেন দূরে থাকে আমি বুঝি না।।
ফুল ফুটে ফুল ঝরে, একা থাকি কেমন করে
দূরে দূরে এমন থাকা, আর যে সয় না।।
হাওয়ায় যদি বাঁচে প্রাণ, প্রেমিকের হয় অপমান
কল্পকান্ত সদাইর মন বিরহে বাঁচে না।।
কলিংউড ওয়ে
ওল্ডহাম
১৬/০৬/২০২২
বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
বাগানে ফুটিলো ফুল
বাগানে ফুটিলো ফুল
ভোমরায় করে আকুল
এগো ফুলের পাতায় বসে ভোমর
করিল কী দারুণ ভুল।
বসন্ত আসিলে পরে
কোকিল ডাকে কুহু সুরে,
এগো মনের কথা মনেই পুড়ে
বন্ধুয়ায় বুঝেনা বোল।
বরষার নতুন জোয়ারে
ঢেউ জাগে নদীর গভীরে
এগো জল ছাড়া নদী মরে
ঢেউয়ে তো আর দেয়না দোল।
কল্পকান্ত সদাই যে ভাবে
বন্ধুয়ারে আর কী পাবে
এগো বন্ধু বিনে প্রাণে মরে
পায় না খোজে কোন কূল
ওল্ডহাম
০১/০৯/২০২১
বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
প্রেম করিয়া হইলো একি ভিষণ জ্বালা
প্রেম করিয়া হইলো একি ভিষণ জ্বালা
বিচ্ছেদে মন পোড়ে যায়, যেমন জ্বলে কয়লা।।
ঘুমাইলে স্বপনে দেখি
দিবসে তার ছবি আঁকি
ভুলতে চাইলে যায় না তারে, সহজে ভোলা
যেমন করে পোষা পাখি
গান ধরে প্রিয় ডাকি
ছেড়ে দিলে যায় না উড়ে, প্রেম থাকে উজালা
কল্পকান্ত সদাইর বাকি
মরণ ছাড়া আছে আর কি
সেই আশাতে চেয়ে আছে হইয়া উতলা
ওল্ডহাম
১৪/০৪/২০২১
০১/০১/১৪২৮
শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
যেতে চাইলে যাও চলে বাঁধা দেবো না
যেতে চাইলে যাও চলে বাঁধা দেবো না
প্রাণ বন্ধুরে, পুরায়ে যাও বাসনা।।
ভুলে যাবে এমন করে
ভাবেনি এ পাগল মনে
দূরে গেলে বাড়ে জ্বালা প্রাণে সয় না
প্রাণ বন্ধুরে, পুরায়ে যাও বাসনা।
তুমি যদি যাবে ভুলে
রাখিও তবু স্মরণে
ভুলতে গেলে প্রাণ মাঝে বাড়ে বেদনা
জল ভরা নদী আছে
পাবে কি তা ডাঙ্গগার গাছে
কল্পকান্তর পোড়া দেহ পিরিতি পায় না
১৯/০৩/২১
সুইন্টন
শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
ও আমার হাত কাটে, পাও কাটে
ও আমার হাত কাটে, পাও কাটে
সময় কেনে কাটেনা
ভুলে যাব তারে, ভোলাতাে গেলনা।।
স্বপনে দেখি তারে, এলো সে হাওয়াতে চড়ে
আমিও ভাসাই দিলাম পিরিতের নৌকা।।
ডুবে ডুবে জল গভীরে লাই খেলা জমে না
সে যদি যাবে চলে, আমারে এমনে ফেলে
ভাবিলাম অভাগা নিজে রইলাম একা।।
চোখের জলে বহে নদী প্রাণে ব্যাথা সহেনা
কল্পকান্ত সদাইর মনে, থাকে সে অতি গোপনে
প্রেমিকেরা ভাবে কেবল হইয়ারে বোকা।।
তার বিচ্ছেদে প্রাণ জ্বলে বাড়ে শুধু বেদনা
২০/০২/২০২১
ওল্ডহাম
শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
যাবো কী, যাবো না বন্ধু
যাবো কী, যাবো না বন্ধু
সে তো জানি না
ভালবেসে কাঙ্গালেরে ভুলে যেও না।।
তোমার মনে বসত হলে
আর তো যাবো না
ভালবেসে একটু হেসে
পুরাও বাসনা।।
পাবো কী, পাবো না বন্ধু
সে তো বুঝিনা
ভালবেসে কাঙ্গালেরে ভুলে যেও না।।
কল্পকান্ত সদাই ভাবে
হলো যাতনা
দূরে রাখো, ভুলে থাকো
সে তো হবেনা।।
রবো কী, রবো না বন্ধু
সে তো খুজি না
ভালবেসে কাঙ্গালেরে ভুলে যেও না।।
২৩/০১/২১
ওল্ডহাম
সে তো জানি না
ভালবেসে কাঙ্গালেরে ভুলে যেও না।।
তোমার মনে বসত হলে
আর তো যাবো না
ভালবেসে একটু হেসে
পুরাও বাসনা।।
পাবো কী, পাবো না বন্ধু
সে তো বুঝিনা
ভালবেসে কাঙ্গালেরে ভুলে যেও না।।
কল্পকান্ত সদাই ভাবে
হলো যাতনা
দূরে রাখো, ভুলে থাকো
সে তো হবেনা।।
রবো কী, রবো না বন্ধু
সে তো খুজি না
ভালবেসে কাঙ্গালেরে ভুলে যেও না।।
২৩/০১/২১
ওল্ডহাম
রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
কলসি যায় ভেসে জলে
কলসি যায় ভেসে জলে
তারে ধরতে যেওনা
প্রেম নদীতে ডুবতে সখি রয়েছে মানা।।
যে নেমেছে একবার, না জানিয়া সাঁতার
ডুবিয়া মরিলো- তার হইলো বেদনা।।
প্রেমতো খেলা নয়, করবে যে অভিনয়
হারালে বুঝিবে তার- কী ছিল বাসনা।।
কল্পকান্ত সদাই যে, প্রেমের কথা না বুঝে
ডুবিয়া মরিলো- তার বাড়লো যাতনা।।
১০/০১/২১
সুইন্টন
শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
এমন জগতে আমি বাঁধিলাম এ ঘর
এমন জগতে আমি বাঁধিলাম এ ঘর
বুঝিতে পারিনা দয়াল কে আপন, কে পর
দেখা হলো পথে, যারও সাথে
দু'টি কথা বলে, ভালবেসে ফেলে।।
তবুও সে যায় ছেড়ে আসিলে ঝড়
এই যে মমতা, যত গোপন কথা
ফুরায়ে যায় সবই, থাকেনা কিছুই।।
নদী মারা গেলে তবু জাগে চর
সুন্দর এ পৃথিবীর, আছে মন গভীর
ভালবেসে রাখে, হারালো সে যাকে।।
দিন ফুরায়ে যায় সদাই কল্পকান্তর
১৯/১২/২০
সুইন্টন
বুঝিতে পারিনা দয়াল কে আপন, কে পর
দেখা হলো পথে, যারও সাথে
দু'টি কথা বলে, ভালবেসে ফেলে।।
তবুও সে যায় ছেড়ে আসিলে ঝড়
এই যে মমতা, যত গোপন কথা
ফুরায়ে যায় সবই, থাকেনা কিছুই।।
নদী মারা গেলে তবু জাগে চর
সুন্দর এ পৃথিবীর, আছে মন গভীর
ভালবেসে রাখে, হারালো সে যাকে।।
দিন ফুরায়ে যায় সদাই কল্পকান্তর
১৯/১২/২০
সুইন্টন
সোমবার, ২ নভেম্বর, ২০২০
প্রাণানাথ বন্ধুরে, তুমি থাক কেন দূরে
প্রাণানাথ বন্ধুরে, কেন তুমি থাক দূরে
এসো এসো রাঙা চরণে আমার এই বাসরে।।
ফুলের ঢালি, ফুলের মালা, হয়েছে বিষম জ্বালা।।
হৃদয় হয়েছে কয়লা, সেই প্রেমাগুনে পুড়ে
নদীর জল, করে টলমল, আমায় করছে অতল।।
হারিয়েছি এই মনোবল, কামনারই তুড়ে
যে ছলে, যাব ভুলে, তবুও সে রবে দিলে।।
কল্পকান্ত সদাই বলে রাখিব অনতরে
০২/১১/২০
সুইন্টন
রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
আমার সাথে তুমি ঘুমাও, তোমার সাথে কে
আমার সাথে তুমি ঘুমাও, তোমার সাথে কে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?
মনে গোপন যত কথা, বলতে গেলে পাই ব্যথা
সহজ করে যায়না বলা চোখের আনদাজে।।
যে রুপে আছি আমি দেখ নয়নও রেখে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?
সহজ করে যায়না বলা চোখের আনদাজে।।
যে রুপে আছি আমি দেখ নয়নও রেখে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?
বলতে ব্যাকুল আমি, আছো কি জেগে তুমি
ঘুমের ঘোরে নিত্য যেন কে আর সাঁজে।।
সাঁজো তুমি যে রুপে আমারেও দিও মেখে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?
আমারে পাইনা ভেবে, হারিয়েছি সেই কবে
সাঁজো তুমি যে রুপে আমারেও দিও মেখে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?
আমারে পাইনা ভেবে, হারিয়েছি সেই কবে
লুকায়ে আছি তোমায় যেন কত সহজে।।
কল্পকান্ত সদাই বুঝি সদাই তোমারে ডাকে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?
সুইন্টন
১৮/১০/২০
কল্পকান্ত সদাই বুঝি সদাই তোমারে ডাকে
প্রাণবন্ধুরে, খোঁজ নিয়ে দেখ আমি কে?
সুইন্টন
১৮/১০/২০
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
বন্ধুর বিচ্ছেদ জ্বালা সইতে পারিনা
বন্ধুর বিচ্ছেদ জ্বালা সইতে পারিনা
কী করি উপায় গো সজনী, কী করি উপায়।
মনেতো মানেনা, প্রাণেও সহেনা
দূরে থাকা হলো দায় গো সজনী, কী করি উপায়।
আশা ছিল এই মনে, বাঁধিব ঘর বন্ধুর সনে
সেই আশা হইলোনা পুরন
আমি হলাম নিরুপায় গো সজনী।
সে ছিল যে এত আপন, রাঙিয়ে দিলো ভূবন
তারে যারা বেচে থাকা
আর হলো না সহায় গো সজনী
কল্পকান্ত সদাইর মনো, আছে সে অতি গোপনো
সে বিনে মোর শুন্য হৃদয়
ভরে বেদনায় গো সজনী
০১/১০/২০
সুইন্টন/ওল্ডহাম
সুইন্টন/ওল্ডহাম
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
তোমার বিরহে পোড়ায় আছে কিছু আনন্দ
তোমার বিরহে পোড়ায় আছে কিছু আনন্দ
হয়তো হৃদয় পোড়ে হবে ছাই
তার কী হবে আর মন্দ।
ব্যাথা পাব বলেই ভুলতে পারব না
প্রেমের আরেক নামতো বেদনা।।
পৃথিবীরর লোকে তাই লাগিয়েছে দ্বন্দ্ব
চলে যাব দূরে কভু ফেলে যাব না
রাখব মনে তোমায় ভুলে যাব না।।
এই নিয়ে কত গান কবিতার ছন্দ
পোড়া মনে আছে তবু কিছু বাসনা
হারালে মনের মানুষ বাড়ে যাতনা।।
কল্পকান্ত সদাইর প্রেম হয়নারে বন্ধ
১২/০৯/২০
সুইন্টন
সোমবার, ৩ আগস্ট, ২০২০
সখি বলগো আমারে
সখি বলগো আমারে
রইবো কী করে আমি ভুলে তারে
প্রেমেরও মুরতি এমনও হয়
যায়না ভোলা কভু রইলে দূরে
যে পাখী পোষ মানে কথাও সে কয়
উড়ে গেলে বনের হাওয়ায় পুড়ে এ হৃদয়।।
সহজে কত স্মৃতি ভোলা তবু যায়
মাতেনা মন আর সে ব্যাকুল সুরে
আমি যেন সেই পোষা বোবা পাখী
মনে করে বন্ধুয়ারে ঝরাই এ দু'টি আঁখি।।
কোনদিন আসে যদি এই অবেলায়
দাড়াবো মুখোমুখি যেন সেই ভোরে
মানুষের মন যেমন হাওয়া ঘেরা মেঘ
শুধু আমি যেন হারিয়েছি পুরনো সেই বেগ।।
কল্পকান্ত সদাই আর ভেবে না পায়
বাঁধবে কেমনে আর এই প্রেমও ডোরে
০৩/০৮/২০
সুইন্টন
রুপ দেখিয়া আমি মঁজিলাম রে
রুপ দেখিয়া আমি মঁজিলাম রে
তার রুপে সদাইর মন নিলো রে
তার রুপে সদাইর মন নিলো রে
যে রুপেতে আইলা বন্ধু
তান ছুরত না জানি
মরা গাঙে যেমন আয়
ভরা জোয়ার পানি।।
সেই মতো সদাইর মনো ঢেউ জাগিলোরে
তান ছুরত না জানি
মরা গাঙে যেমন আয়
ভরা জোয়ার পানি।।
সেই মতো সদাইর মনো ঢেউ জাগিলোরে
আসি বলে লুকায় বন্ধু
পাইনা খুজে আর
পিরিত করা প্রাণে মরা
হয় যৌবনও অসাড়।।
কল্পকান্ত সদাইর মন তবু ডুবিলোরে
০৩/০৮/২০
সুইন্টন
পাইনা খুজে আর
পিরিত করা প্রাণে মরা
হয় যৌবনও অসাড়।।
কল্পকান্ত সদাইর মন তবু ডুবিলোরে
০৩/০৮/২০
সুইন্টন
শনিবার, ৬ জুন, ২০২০
বাগিছায় ফুল ফুটিলোরে
বাগিছায় ফুল ফুটিলোরে
ভোমরায় গুনগুন করেরে।।
তবু শ্যাম রাধা আইলোনা মোর ঘরেরে।।
নদীতে জলেরও চলন
মনে আঁকা তারও বদন।।
জলে ঢেউ জাগিলোরে-
নদীর কুল ভাসিলোরে-
তবু শ্যাম রাধা দিলোনা ডুব সে জলেরে
উঠোনে চাঁদ জোছনার খেলা
তার পিরিতের যায়না বেলা।।
এমনে রাত নামিলোরে-
আঁধারে কে হাসিলোরে-
তবু শ্যাম রাধা হাসলোনা মোর সে রাতেরে
কল্পকান্ত সদাই যে ভাবে
যে গেলো তারে কি পাবে।।
চৌদিকে কে ডাকিলোরে-
সদাইর মন হাসিলোরে-
যদি শ্যাম রাধা চায়গেো ফিরে প্রাণ থাকিতে
০৬/০৬/২০
সুইন্টন
রবিবার, ১০ মে, ২০২০
রাখিবো কোথায় তোমায়
রাখিবো কোথায় তোমায়
রাখিবো কোথায়
বুকের ভেতর আনচান করে
রাখিবো কোথায়।।
নদীর পানি গেছে বয়ে
সাগর যেদিক যায়
মনে লয় ভাসি আমি
সেদিকে নিরালায়।।
পাখি ডাকে গাছের ডালে
কোকিল কুহু গায়
পথও গেছে সেদিক পানে
পথিক যেদিক যায়।।
কল্পকান্ত সদাই ভাবে
বসে নিরালায়
বন্ধু যদি হয়গো সহায়
রাখিবো কোথায়।।
১০/০৫/২০
সুইন্টন
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
প্রাণনাথ বন্ধুরে
প্রাণনাথ বন্ধুরে
আমার কথা কারে আর বলি
যার সাথে মোর ভাবও নাই
তার সাথে মুই চলি।।
নদী চলে উজান ভাটি
চাঁদ হাসে পূর্ণিমায়
মানুষ জনম হয়যে পুরণ
ভালবাসা ক্ষমায়।।
প্রেমের কথা বলতে আমি
হৃদয় দুয়ার খুলি
ফুল ফুটে রয় ফুল-বনে
জলে রঙিন মাছ
ছায়ার মতো নিজো আয়নায়
দ্বীধায় পুড়ে কাঁচ।।
সে কথা বলতে আমি
করি আকুলি-বিকুলি
কল্পকান্ত সদাই ভাবে
নিজে কেমন আছি
মানুষের ভিতরে মানুষ
মানুষ হয়ে বাঁচি।।
প্রেমের মানুষ প্রেমিক হয়ে
ছড়ায় প্রেমের ধুলি
ওল্ডহাম
১৮/০২/২০২০
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)