একজন অকালের বাউল। যার মন চায় বাউল হতে কিন্তু পারেনা। তাই সে মনে মনে বাউল। বাউলের ছায়ার ভিতর নিজেরে রেখে, পাখীর উড়ার ভঙ্গি করে কোথায় যায় কিংবা কোথাও যেতে চায় বলে নিজের আঙিনায় ঘুরতে থাকে।
যে সদাই তার কোন গল্প থাকেনা কিংবা সে কোন গল্পে থাকতে চায় না, তাই সে অনেকের মধ্যে থেকেও একা। চারদিক নির্জন করে বসে থাকে সে নিজের ভিতর।
কল্পকান্ত সদাই’র জন্ম নাই, মৃত্যু্ও নাই।
“কল্পকান্ত সদাই ভাবে প্রেমের কী রুপ হয়
প্রেমের ভাবে ডুবতে রাজি, ডুবতে বড় ভয়”
কল্পকান্ত সদাই'র হাতে আর কত সময় আছে তা জানা নাই, তাই কল্পকান্ত দ্বারা প্রণীত সকল গান প্রকাশ করা হলো। এখান থেকে যে কেউ লেখা নিয়ে কথা ঠিক রেখে নতুন সুরে গাইতে পারবে অথবা যদি কেউ সুরের ধারণা নিতে চায় যোগাযোগ করলেই হবে।
আনন্দে বাঁচো।
- কল্পকান্ত সদাই
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
তোমার বিরহে পোড়ায় আছে কিছু আনন্দ
তোমার বিরহে পোড়ায় আছে কিছু আনন্দ
হয়তো হৃদয় পোড়ে হবে ছাই
তার কী হবে আর মন্দ।
ব্যাথা পাব বলেই ভুলতে পারব না
প্রেমের আরেক নামতো বেদনা।।
পৃথিবীরর লোকে তাই লাগিয়েছে দ্বন্দ্ব
চলে যাব দূরে কভু ফেলে যাব না
রাখব মনে তোমায় ভুলে যাব না।।
এই নিয়ে কত গান কবিতার ছন্দ
পোড়া মনে আছে তবু কিছু বাসনা
হারালে মনের মানুষ বাড়ে যাতনা।।
কল্পকান্ত সদাইর প্রেম হয়নারে বন্ধ
১২/০৯/২০
সুইন্টন
সোমবার, ৩ আগস্ট, ২০২০
সখি বলগো আমারে
সখি বলগো আমারে
রইবো কী করে আমি ভুলে তারে
প্রেমেরও মুরতি এমনও হয়
যায়না ভোলা কভু রইলে দূরে
যে পাখী পোষ মানে কথাও সে কয়
উড়ে গেলে বনের হাওয়ায় পুড়ে এ হৃদয়।।
সহজে কত স্মৃতি ভোলা তবু যায়
মাতেনা মন আর সে ব্যাকুল সুরে
আমি যেন সেই পোষা বোবা পাখী
মনে করে বন্ধুয়ারে ঝরাই এ দু'টি আঁখি।।
কোনদিন আসে যদি এই অবেলায়
দাড়াবো মুখোমুখি যেন সেই ভোরে
মানুষের মন যেমন হাওয়া ঘেরা মেঘ
শুধু আমি যেন হারিয়েছি পুরনো সেই বেগ।।
কল্পকান্ত সদাই আর ভেবে না পায়
বাঁধবে কেমনে আর এই প্রেমও ডোরে
০৩/০৮/২০
সুইন্টন
রুপ দেখিয়া আমি মঁজিলাম রে
রুপ দেখিয়া আমি মঁজিলাম রে
তার রুপে সদাইর মন নিলো রে
তার রুপে সদাইর মন নিলো রে
যে রুপেতে আইলা বন্ধু
তান ছুরত না জানি
মরা গাঙে যেমন আয়
ভরা জোয়ার পানি।।
সেই মতো সদাইর মনো ঢেউ জাগিলোরে
তান ছুরত না জানি
মরা গাঙে যেমন আয়
ভরা জোয়ার পানি।।
সেই মতো সদাইর মনো ঢেউ জাগিলোরে
আসি বলে লুকায় বন্ধু
পাইনা খুজে আর
পিরিত করা প্রাণে মরা
হয় যৌবনও অসাড়।।
কল্পকান্ত সদাইর মন তবু ডুবিলোরে
০৩/০৮/২০
সুইন্টন
পাইনা খুজে আর
পিরিত করা প্রাণে মরা
হয় যৌবনও অসাড়।।
কল্পকান্ত সদাইর মন তবু ডুবিলোরে
০৩/০৮/২০
সুইন্টন
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)